|
ফিশ ফিলে |
উপকরন:
মাছ ১ কেজি, লেবু বা সিরকা ২ টেবিল চামচ, সরিষা গুঁড়া ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়া
১/২ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, ডিম ২টি, ময়দা ১ টেবিল চামচ, টোস্টের গুঁড়া ১
কাপ, তেল ভাজার জন্য, লবণ স্বাদ অনুযায়ী।
প্রনালি:
১। বড় রুই, কাতল, ভেটকি ইত্যাদি যে কোন মাছের পিঠের অংশ নিন। চামড়া ছাড়ান। মাছ
১/২ সেমি পুরু করে ফিলের আকারে বড় বড় স্লাইস করুন। ধুয়ে লেবুর রস ও লবণ মাখিয়ে
১৫-২০ মিনিট ভিজিয়ে রাখুন।
২। ডিম অল্প ফেটে ময়দা ও মসলা মিশান। মিশানো ডিমে মাছ মাখিয়ে ২০ মিনিট রাখুন।
৩। মাছ টোস্টের গুঁড়ায় গড়িয়ে কিছুক্ষণ ফ্রিজে রাখুন। ডুবো তেলে ভাজুন।
৪। মেয়নেজ, টমেটো সস বা চিলি সস দিয়ে গরম পরিবেশন করুন। ৮ পরিবেশন। |
 |
|
|