|
প্রন বল কারি |
উপকরণ : ১. চিংড়িমাছ ৫০০ গ্রাম, ২. নারকেল ১/২ কাপ, ৩. ভিনেগার ১ চা চামচ, ৪. বেসন
৩ টেবিল চামচ, ৫. চিনি ১ চা চামচ, ৬. কর্নফাওয়ার ১ টেবিল চামচ, ৭. পেঁয়াজ ১টি, ৮.
রসুন ৩ কোয়া, ৯. কাঁচামরিচ ৪টি, ১০. তেজপাতা ১টি, ১১. হলুদ ১ চা চামচ, ১২. দারুচিনি
১ টুকরো, ১৩. এলাচ ৪টি, ১৪. মাখন ১ টেবিল চামচ, ১৫. পানি ১ কাপ।
প্রণালী : পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচামরিচ বেটে রাখুন। চিংড়িমাছের খোসা ছাড়িয়ে ভালো
করে ধুয়ে পাটায় একটু থেঁতো করে এক টুকরো পাতলা কাপড় বেঁধে ঝুলিয়ে দিন যতণ না পানি
ঝরে। বেসন, কর্নফাওয়ার, আধ চা চামচ চিনি ও কাঁচামরিচ ভালো করে মেখে নিন। মসৃণ করে
মাখা হলে এতে মাছ দিন। পরিমাণমতো লবণ দিন। কড়াইতে তেল গরম করুন। মিশ্রণ থেকে মাছের
বড়ার মতো করে গড়ে লাল করে ভেজে নামিয়ে রাখুন। জ্বাল বাড়িয়ে কমিয়ে বড়া ভাজবেন। বড়া
ভাজা হয়ে গেলে ওই তেলে বাটা মসলা ছেড়ে দিন। যদি মনে করেন বেশি তেল আছে তবে একটু তেল
বের করে রেখে দিতে পারেন। মসলা কষানো হলে ১ কাপ পানি দিন। পানি ভালো করে ফুটে উঠরে
তাতে বড়াগুলো ছড়িয়ে দেবেন। গরম গরম পরিবেশন করুন। |
 |
|
|