|
বাটারে বাটা মাছ |
উপকরণ :
বাটা মাছ ৫-৬টি, হলুদ গুঁড়ো আধা চা চামচ, মরিচ গুঁড়ো আধা চা চামচ, পনির কুচি করা
২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, বাটার প্রয়োজনমতো।
ব্যাটার তৈরি : ময়দা ১ কাপ, ডিম ১টি, পেঁয়াজ মিহি কুচি ১ টেবিল চামচ, কাঁচামরিচ মিহি
কুচি আধা চা চামচ, গোলমরিচ গুঁড়ো সামান্য, চিনি আধা চা চামচ, লবণ স্বাদমতো, পানি
প্রয়োজনমতো। সব উপকরণ দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করুন।
প্রণালী :
বাটা মাছ ধুযে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিন। মাছের পেটের ভেতর কুচি করা পানি চেপে
চেপে ভরে দিন। এবার মাছের গায়ে হলুদ মরিচ ও লবণ মেখে রাখুন। এবার ব্যাটারে ডুবিয়ে
গরম বাটারে বাদামি করে ভেজে তুলুন। গরম গরম পরিবেশন করুন। |
 |
|
|