|
নারকেল দুধে ডুমুর চিংড়ি |
যা যা লাগবে :
ডুমুর আধা কেজি, নারকেলের দুধ ১টি, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১
চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ,
কাঁচা মরিচের ফলি ৮/১০টি, চিংড়ি (মাঝারি) আধা কেজি, চিনি ১ চা চামচ, পেঁয়াজ কুচি
আধা কাপ, আলু (ডুম করে কাটা) আধা কাপ, লবণ পরিমাণমতো।
প্রস্তুত প্রণালী
ডুমুর চিরে বিচি ছাড়িয়ে ঘষে পরিষ্কার করে নিতে হবে। আধা কাপ তেল গরম পেঁয়াজ ভেজে
সমস্ত বাটা মসলা ও গুঁড়া মসলা কষিয়ে ডুমুর, আলু ও চিংড়ি দিয়ে ভুনতে হবে। ভুনার পরে
নারকেলের দুধ দিয়ে ঢেকে দিতে হবে। তেল উপরে উঠে এলে চিনি, কাঁচা মরিচ দিয়ে
কিছুক্ষণ
চুলায় রেখে নামাতে হবে। ইচ্ছামতো সাজিয়ে পরিবেশন করতে হবে। |
 |
|
|