|
ফলুই মাছের কোপ্তাকারি |
যা যা লাগবে :
ফলুই মাছ ৪টি, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন
বাটা ১ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, কাঁচা মরিচ কুচি ১
টেবিল চামচ, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো, তেল পরিমাণমতো।
প্রস্তুত প্রণালী
প্রথম পর্যায়
ফলুই মাছের মাথা ধুয়ে ফুটে বাদ দিন। এবার শিলপাটায় সাবধানে থেঁতো করে মাছ বের করে
কাঁটা বেছে নিন।
দ্বিতীয় পর্যায়
খেয়াল রাখতে হবে মাছের চামড়া যেন ফেটে না যায়। এবার মাছে আদা, রসুন, জিরা, গরম
মসলা, মরিচ কুচি ও লবণ মিশিয়ে মাছের চামড়ার ভেতরে পুর দিয়ে মাছে শেপে আনুন।
তৃতীয় পর্যায়
এবার ডুবো তেলে ভেজে পিস পিস করে কেটে নিন। পাত্রে তেল দিয়ে বাকি মসলা কষান।
কোপতাগুলো দিয়ে অল্প পানি দিযে পাত্রটি ঢেকে দিন।
চতুর্থ পর্যায়
মসলা তেলের উপরে উঠে এলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
|
 |
|
|