|
ইলিশের ডিম ভাজা |
উপকরণ-১ : বড় ইলিশ মাছের ডিম ২টি,
পেঁয়াজ কিমা ১ টেবিল চামচ, কাঁচামরিচ কিমা ১ চা চামচ, লেবুর রস ১ চা চামচ, লবণ
পরিমাণমতো, পোস্ত বাটা ১ টেবিল চামচ ও তেল ১ টেবিল চামচ।
প্রণালী : ১. ডিম ধুযে ওপরের পর্দা পরিষ্কার করে ভালো করে চটকে ওপরের সব উপকরণ
দিয়ে মাখিয়ে রাখতে হবে। ২. স্টিলের বাটিতে বা সসপ্যানে তেল লাগিযে ডিমের মিশ্রণ ১
ইঞ্চি পুরু করে ঢেলে ভাপে ২০ থেকে ২৫ মিনিট সেদ্ধ করতে হবে। ৩. ডিম জমে গেলে ঠান্ডা
করে ছুরি দিয়ে টুকরা করতে হবে।
উপকরণ-২ : ময়দা আধা কাপ, ডিম ১টি, লবণ সামান্য এবং পানি অল্প পরিমাণ।
প্রণালী : ১. সব উপকরণ দিয়ে গোলা করে নিতে হবে। ২. এবার ডিমের টুকরাগুলো
ময়দার গোলায় ডুবিয়ে ডুবোতেলে বাদামি রং করে ভাজতে হবে। জমানো ইলিশের ডিম ভাজা পোলাও,
গরম ভাত অথবা চায়ের সঙ্গে পরিবেশন করা যায়। |
 |
|
|