|
কাঁটা গলানো আস্ত ইলিশ |
উপকরণ : ইলিশ মাছ ১টি মাঝারি আকারের,
সরষে বাটা ২ টেবিল চামচ, জিরা বাটা ১ চা চামচ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, হলুদের
গুঁড়া ১ চা চামচ, মরিচের গুঁড়া ১ চা চামচ, মোটা করে পেঁয়াজ কুচি ১ কাপ, লবণ
পরিমাণমতো, তেল ১ কাপ, কাঁচামরিচ ৫-৬টি ও চিনি সিকি চা চামচ।
প্রণালী : সব উপকরণ দিয়ে মাছ মাখিয়ে ২ লিটার পানি দিয়ে চুলায় দিতে হবে।
হাঁড়ির মুখের ঢাকনা ময়দা দিয়ে এঁটে দিতে হবে। মৃদু আঁচে ৬ ঘন্টা রাখতে হভে। পানি
শুকিয়ে তেলের ওপর এলে আধা কাপ টমেটোর সস দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামাতে হবে।
এখানে ইলিশের পেটের একপাশে লম্বা করে চিরে নাড়িভূরি বের করা হয়েছে। |
 |
|
|