|
লালশাক দিয়ে বেলে মাছ |
উপকরণ : লালশাক ২ আটি, বেলে মাছ
৪/৫টি, লবণ পরিমাণমতো, মরিচ কাটা ৪/৫টি, সয়াবিন তেল ৮ টেবিল চামচ, কালোজিরা আধা চা
চামচ, আদাবাটা ১ চা চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ।
যেভাবে তৈরি করবেন : লালশাক ধুয়ে কুচি করে কেটে নিন। বেলে মাছ ভালো করে লবণ দিয়ে
ধুয়ে নিন। চুলায় পাত্রে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিন, কালোজিরা দিন, আদা বাটা দিন।
অল্প কষিয়ে বেলে মাছ দিন। ঢেকে দিন। এবার ২/৩ মিনিট মাছটা সিদ্দ হতে সময় দিন। মাছ
তুলে রেখে ওই মসলার মধ্যে শাকগুলো দিণ। এবার কিছু সময় নাড়াচাড়া করে মাছগুলো দিয়ে
দিন। আরও ২ মিনিট রান্না করুন। |
 |
|
|