|
ভাপে সরষে ইলিশ |
উপকরণ : ইলিশ মাছ ৮ টুকরা, সরিষা ২ টেবিল চামচ,
পোস্তদানা ২ টেবিল চামচ, লাল কাঁচামরিচ ৫-৬টি, পেঁয়াজ কুচি আধা কাপ, হলুদগুঁড়া ১ চা
চামচ, কাঁচামরিচ ফালি ৭-৮টি, লবণ পরিমাণমতো, সরিষার তেল আধা কাপ।
প্রণালী : সরিষা, পোস্তদানা, লাল কাঁচামরিচ একসঙ্গে বেটে নিতে হবে। মাছ ধুয়ে
সব উপকরণ মাখিযে ১ ঘন্টা রাখতে হবে। বাটিতে অথবা সসপ্যানে মসলাসহ মাছ সাজিয়ে ১ কাপ
পানি দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে। প্রেসারকুকারে অথবা হাঁড়িতে অল্প পানি দিয়ে
পানির ওপরে মাছের পাত্র রেখে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে, যাতে বাষ্প না বের
হয়। অল্প আঁচে ৪০-৫০ মিনিট রান্না করতে হবে। |
 |
|
|