|
বিফ দম |
যা যা লাগবে :
গরুর মাংস ১ কেজি, সিরকা ২ টেবিল চামচ, সরিষা বাটা ২ টেবিল চামচ, আদা
বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি
১ কাপ, ধনিয়া গুঁড়া ১ টেবিল চামচ, এলাচ ৪টি, দারুচিনি ৩ টুকরো, টকদই আধা কাপ, কাঁচা
মরিচ ১০টি, পোস্তদানা ১ টেবিল চামচ, সয়াবিন আধা কাপ, হলুদ গুড়া ১ চা চামচ, মরিচ
গুঁড়া ১ চা চামচ।
প্রস্তুত প্রণালী
প্রথম পর্যায়
মাংস ছোট ছোট করে কাটুন। ধুয়ে পানি ঝেড়ে রান্নার পাত্রে চাপান।
দ্বিতীয় পর্যায়
একে একে আদা বাটা, রসুন বাটাসহ সব উপকরণ দিয়ে মেখে ঢেকে অল্প আঁচে চুলায় বসান।
লক্ষ্য
রাখুন মাংস যেন পাত্রে না লেগে যায়। সিদ্ধ হয়ে গেলে পছন্দমতো পাত্রে গরম গরম
পরিবেশন করুন। |
 |
|
|