|
শাহি মুরগি |
উপকরণ : মুরগি ১টি (চার টুকরো), রসুন,
পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, কাঁচামরিচ
কুচি ১ টেবিল চামচ, দই ২ টেবিল চামচ, গরম মসলা পরিমাণমতো, ঘি পরিমাণমতো, জর্দার রং
সামান্য পরিমাণ, কিসমিস, বেরেস্তা পরিমাণমতো (সাজানোর জন্য)।
প্রণালী : মুরগির টুকরোগুলো ছুরি দিয়ে লম্বা লম্বা করে উপরে কেটে নিতে হবে মসলা
মিশানোর জন্য। তারপর রসুন, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ কুচি, দই, গরম মসলা ও লবণ
দিয়ে মাংসের টুকরোগুলোকে ভালোভাবে মাখাতে হবে। সামান্য পরিমাণ জর্দার রং দিতে হবে।
এবার একটি পাত্রে ঢেলে ওভেনে ১ ঘন্টার জন্য বেক করতে দিন। ১ ঘন্টা পর ডিশ নামিয়ে
ফেলুন। তারপর ঘি দিন। তৈরি হয়ে গেল শাহি মুরগি। ডিশে কিসমিস, ধনেপাতা ও বেরেস্তা
দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন। |
 |
|
|