|
মুরগী মুসল্লম
|
উপকরণ : মুরগি ১টি, হলুদ গুঁড়া, মরিচ
গুঁড়া ১ চা চামচ, আদা, রসুন, পেঁয়াজ বাটা ৩ টেবিল চামচ, দারুচিনি, লবঙ্গ, এলাচ
পরিমাণমতো, টমেটো ২টি, গুড়, মাখন পরিমাণমতো, লবণ পরিমাণমতো।
প্রণালী : প্রথমে মুরগি পিস পিক করে কেটে ধুয়ে সামান্য থেঁতলে নিন। টমেটোগুলো
কুচি কুচি করে কেটে নিন। শুকনো মরিচ গুঁড়া মাংসে মাখান। একটি প্যানে মাংসগুলো, সব
মসলা ও টমেটো দিন। এতে সামান্য মাখন ও পানি দিন। এবার প্যানের মুখ ভালো করে বন্ধ
করুন। মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন। পাত্রের মুখ খুলে কয়েক মিনিট ভেজে
পরিবেশন করুন। |
 |
|
|