|
চাইনিজ রোস্ট চিকেন |
উপকরণ : চিকেন ১ কেজি, রসুন বাটা ১
টেবিল চামচ, আদা ২ টেবিল চামচ (সরু করে কাটা), সয়াসস ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো,
তেল পরিমাণমতো।
প্রণালী : চিকেনকে ভেতরে ও বাইরে পরিষ্কার করে ধুয়ে খোলা জায়গায় ঘন্টাখানেক
রেখে শুকিয়ে নিন। এবার রসুন, আদা, সয়াসস, লবণ ও তেল একসাথে মিশিয়ে ভালোভাবে ঘেঁটে
নিন। এই মিশ্রণ চিকেনের গায়ে ভালোভাবে মাখিয়ে কমপক্ষে আধঘন্টা রেখে দিন। যাতে
চিকেনের গায়ে মিশ্রণটি ভালো করে বসে। ওভেন ৪০০ ডিগ্রি ফারেনহাইট উত্তাপে উত্তপ্ত হয়ে
এলে ঐ মসলা মাখা চিকেন ১ ঘন্টা ধরে ঝলসে নিন। তারপর গরম গরম পরিবেশন করুন। |
 |
|
|