|
চিকেন তন্দুরী |
উপাদান : আস্ত মুরগি (৮০০-১০০০ গ্রাম)
চার টুকরো করে কাটা, চিকেন তন্দুরী, আদাবাটা ১ টেবল চামচ, রসুনবাটা ১ টেবল চামচ,
গরম মসলা ১০ গ্রাম, জিরা গুঁড়ো ১ টেবল চামচ, মেথি গুঁড়ো ১ টেবল চামচ, বিট লবণ ১
চিমটি, কাশ্মীরী লাল মরিচ ৫টি, কাঁচামরিচ বাটা ১ টেবল চামচ, দই আধাকাপ, লেবুর রস ২
টেবল চামচ, ঘি ৩ টেবল চামচ, লবণ স্বাদমতো।
উপকরণ : কাঠকয়লার তন্দুর/গ্যাস তন্দুর।
প্রণালী : মাংসের সঙ্গে লেবুর রস ও সব মসলা মাখিয়ে ২ ঘন্টা রেখে দিন। এরপর
ঘি মাখিয়ে নিন। শিকে গেঁথে গনগনে কাঠকয়লার আগুনে (সম্ভব না হলে গ্যাস তন্দুরে)
১০-১৫ মিনিট সেঁকুন। |
 |
|
|