|
বিফ হরিয়ালি কাবাব |
উপাদান : হাড় ছাড়া গরুর মাংস ২৫০
গ্রাম, আদাবাটা ১ টেবল চামচ, গরম মসলা ১০ গ্রাম, রসুনবাটা ১ টেবল চামচ, জিরা গুঁড়ো
১ টেবিল চামচ, কাশ্মীরী লাল মরিচ ৫টা, কাঁচামরিচ বাটা, দই আধাকাপ, আনারসের রস ২
টেবল চামচ, ঘি ৩ টেবল চামচ, পালংশাক বাটা ৩ টেবল চামচ, লবণ স্বাদমতো।
উপকরণ : কাঠকয়লার তন্দুর/গ্যাস তন্দুর, কাবাবের শিক।
প্রণালী : মাংসের সঙ্গে লবণ, আনারসের রস ও সব মসলা মাখিয়ে আধঘন্টা রেখে দিন।
এরপর ঘি মাখিয়ে ২ ঘন্টা রেখে দিন। শিকে গেঁথে গনগনে কাঠকয়লার আগুনে (সম্ভব না হলে
গ্যাস তন্দুরে) ১০-১৫ মিনিট সেঁকুন। |
 |
|
|