|
মাংসের আচার |
উপকরণ : ১. মাংস ১ কেজি, ২. ভিনেগার
১ বোতল, ৩. সরষে তেল ৩০০ মিলি, ৪. পেঁয়াজ ৪০০ গ্রাম, ৫. আদাবাটা ১ চামচ, ৬. রসুনবাটা
১ চামচ, ৭. কালোজিরে ১ চামচ, ৮. মেথি ১ চামচ, ৯. মরিচ গুঁড়ো ১ চামচ, ১০. হলুদ ১ চা
চামচ, ১১. লবণ পরিমাণমতো।
প্রণালী : মাংস হাড় ছাড়া হলেই ভালো। তবে একটু আধটু হাড় থাকলেও ক্ষতি নেই।
মাংস ভালো করে ধুয়ে পানি নিংড়ে শুকনো করে মুছে নেবেন। পেঁয়াজ কুচাতে হবে। কালোজিরে,
মেথি শুকনো খোসায় ভেজে ভিনেগার দিয়ে মোটা করে বেটে নেবেন। মাংস ভিনেগারে ৫/৬ ঘন্টা
ভিজিয়ে রাখবেন। ফ্রিজে সারারাত ভালো করে ভিজিয়ে রাখলে ভালো। তেলে পেঁয়াজ ভাজুন।
হালকা বাদামি রং হলে আদা ও রসুনবাটা দিন। একটু ভেজে বাটা মসলাটুকু দিন। হলুদ ও মরিচ
এই মাংসে দিতে হবে। মসলার ভাজা ভাজা গন্ধ বেরুলে মাংস ও লবণ দিন। প্রেসার কুকারে ১৫
মিনিট সেদ্ধ করুন। পানি দেবেন না। ভিনেগারই সেদ্ধ হয়ে যাবে। কুকার ঠান্ডা হলে মাংস
খুব ভালো করে ভাজুন। ভাজতে ভাজতে ভিনেগার শুকিয়ে তেল ভেসে উঠলে নামান। |
 |
|
|