|
কিমা মটর |
উপকরণ : ১. কিমা ৫০০ গ্রাম, ২. মটর
শুটি ৫০০ গ্রাম, ৩. পেঁয়াজ ৩টি, ৪. রসুন ৫টি, ৫. আদাবাটা ১ চা চামচ, ৬. গরম মসলা,
তেজপাতা পরিমাণমতো, ৭. টকদই ১০০ গ্রাম, ৮. হলুদ, মরিচ গুঁড়ো ১/২ চা চামচ করে ৯. লবণ
পরিমাণমতো, ১০. তেল বা ঘির পরমাণমতো।
প্রণালী : কিমা পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। পেঁয়াজ কুচি ও রসুন কুচি
নিন। দই ফেটিয়ে ওতে হলুদ, মরিচ গুঁড়ো ও আদাবাটা দিয়ে ভালোভাবে মিশ্রণ করে কিমায়
ভালোভাবে মিশিয়ে নিন। পাত্রে তেল বা ঘি গরম করে এর মধ্যে গরম মসলা, তেজপাতা দিয়ে
পেঁয়াজ ও রসুন দিয়ে ভাজুন। পেঁয়াজে রং ধরলে ওতে মাখানো কিমা দিন। সব ভালোভাবে কসিয়ে
সামান্য পানি দিয়ে আধসেদ্ধ হলে এর মধ্যে মরটশুটি দিয়ে নাড়াচাড়া করতে হবে। লবণ, চিনি
ও ১ কাপ পানি দিয়ে ভালোভাবে সেদ্ধ করুন। ঝোল মাখা মাখা অবস্থায় থাকলে চুলো বন্ধ করে
নামিয়ে ফেলুন। তৈরি হয়ে গেল কিমা মটর। সুন্দর ডিশে সাজিয়ে পরিবেশন করুন। |
 |
|
|