|
ম্যাকরনি মুরগির সালাদ |
উপকরণ :
ম্যারিনেট করা মুরগির মাংস (লম্বাটে০ ২৫০ গ্রাম (লেবুর রস, লবণ, গোলমরিচ দিয়ে ২
ঘন্টা ম্যারিনেট করতে হবে), ম্যাকরনি সেদ্ধ ২ কাপ, গাজর মোটা করে কুচি করা ১ কাপ,
টমেটো টুকরা ১ কাপ, ধনেপাতা কুচি আধা কাপ।
ড্রেসিংয়ের জন্য :
পানি ঝরানো টক দই ২ কাপ, সরিষার গুঁড়া ১ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি (বিচি ফেলে)
প্রয়োজনমতো, লবণ স্বাদমতো, গোলমরিচের গুঁড়া স্বাদমতো, চিনি ১ টেবিল চামচ, লেবুর রস
প্রয়োজনমতো।
প্রণালী :
সব একসঙ্গে মেখে ফ্রিজে রাখতে হবে। ম্যারিনেট করা মুরগি অল্প তেলে ভেজে নিতে হবে,
বাদামি করে। ম্যাকরনি, গাজর, টমেটো, ধনেপাতা ড্রেসিং দিয়ে মেখে ডিশে ঢেলে ওপরে ভাজা
মুরগি দিয়ে সাজিয়ে পরিবেশন। |
 |
|
|