|
শাহজাহানি ডাল |
উপকরণ : কাবলি ছোলা ২৫০ গ্রাম সারা
রাত পানিতে ভেজানো, ডাল হাত দিয়ে কচলে ওপরের পাতলা খোসাটা তুলে নিতে হবে। প্রেসার
কুকারে ডাল ও পরিমাণমতো পানিসহ প্রেসার কুক করে ছয়-সাতটি সিটি তুলতে হবে।
বাগারের জন্য : ঘি বা তেল ৪ টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, রং ৪টি, এলাচ ৪টি,
দারচিনি ২ টুকরা, কাঁচামরিচ কুটি ২টি, লবণ আড়ই চা চামচ, শুকনা মরিচ গুড়া ১ চা চামচ,
গরম মসলা গুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, চিনি ১ টেবিল চামচ, নারকেলের ঘন
দুধ ১ কাপ, ঘন দুধ আধা কাপ (২ কাপ দুধ জ্বাল করে আধা কাপ) ও ধনেপাতা কুচি ২ টেবিল
চামচ।
প্রণালী : ঘি গরম করে পেঁয়াজ ভুনে রং ধরলে লং, এলাচ দারচিনি দিয়ে এক মিনিট
ভুনে লবণ, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, গরম মসলা, কাঁচামরিচ কুচি দিয়ে ভুনে সেদ্ধ গরম
ডালে টেলে দিতে হবে। বলক এলে ঘন দুধ, নারকেলের দুধ ও চিনি দিয়ে পাঁচ-ছয় মিনিট রান্না
করে ধনেপাতা দিয়ে নামাতে হবে। পোলাও, গরম ভাত, চাপাতি, নান যেটা দিয়ে ইচ্ছা পরিবেশন
করুন। |
 |
|
|