|
বুটের ডালে ক্যাপসিকাম |
উপকরণ : বুটের ডাল ১ কাপ আধা ঘন্টা
ভেজানো, হলুদ গুঁড়া আধা চা চামচ, লবণ দেড় চা চামচ, ঘি ১ টেবিল চামচ, লং ২-৩টি,
তেজপাতা ১টি ও পানি ৩ কাপ। সব একসঙ্গে প্রেসার কুক করে দুই সিটি তুলে ঢাকনা খুলে ১০
মিনিট অল্প আঁচে রান্না করে নিতে হবে।
বাগারের জন্য : তেল বা ঘি ৩ টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, টমেটো কুচি আধা কাপ,
আদা বাটা আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, ধনে গুঁড়া
আধা চা চামচ, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, ও ক্যাপসিকাম কিউব (ছোট) ১টি বড়।
প্রণালী : তেল বা ঘি গরম হলে পেঁয়াজ বাদামি করে টমেটো দিয়ে অল্প আঁচে
দুই-তিন মিনিট ভুনে আদা, রসুন বাটা দিয়ে মরিচ গুঁড়া, ধনে গুঁড়া ও গরম মসলা গুঁড়া
দিয়ে ভুনে ক্যাপসিকাম দিয়ে নেড়ে নেড়ে বলক উঠলে ডালে ঢেলে দিতে হবে। এরপর গরম গরম
পরিবেশন করতে হবে। |
 |
|
|