|
গ্রিক সালাদ |
উপকরণ : শশা, টমেটো, কালো জলপাই,
সবুজ জলপাই, ক্যাপসিকাম, চিজ, লেমন জুস, সাদা গোলমরিচের গুঁড়া, মরিচ, অলিভ অয়েল।
প্রস্তুত প্রণালী : শশা, টমেটো, ক্যাপসিকাম ও চিজ ডাইস করে কেটে রাখতে হবে।
সবুজ জলপাই ও কালো জলপাই হালকা সেদ্ধ করে নিতে হবে। এগুলো সব একসঙ্গে সাদা
গোলমরিচের গুঁড়া, লবণ অলিভ অয়েল মিশিয়ে পরিবেশন করুন। |
 |
|
|