|
ভূমধ্যসাগরীয় কারি |
উপকরণ : তেল ১৫ মিলি, পেঁয়াজ কুচি (বড়)
১টি, কাটা টমেটো (বড়) ১টি, কারি পাউডার ৩০ গ্রাম, শুকনো মরিচ গুঁড়ো ১৫ গ্রাম, চর্বি
ছাড়ানো মাংস ১ কেজি (২.৫ ঘন সেমি করে কাটা), লবণ ৫ গ্রাম, পানি ১২৫ মিলি, ভিনেগার
১৫ মিলি।
প্রণালী : তেল, পেঁয়াজ ও টমেটোগুলো একটি ছড়ানো পাত্রে নিয়ে হাইতে রান্না
করুন। কারি পাউডার, শুকনো মরিচ গুঁড়ো ও মাংসগুলো মিশিয়ে হাইতে ৫ মিনিট রান্না করুন।
বাকি উপকরণগুলো মিশিয়ে দিন। ৫ মিনিট হাইতে রান্না করুন এবং এরপর মিডিয়াম হাইতে
৬০/৭৫ মিনিট রান্নাকরুন। মাঝে মাঝে মাংস নেড়ে দিন। ভাতের সাথে পরিবেশন করুন। |
 |
|
|