|
টুনা মেল্ট |
উপকরণ : পিটা রুটি ৩টি, টুনা ১ টিন (পানি ঝরানো), পনিরের টুকরা ৩টি।
টুনার মিশ্রণে যা লাগবে : পানি ঝরানো টুনা ১ টিন, মেয়োনেজ পরিমাণমতো,
গোলমরিচ পরিমাণমতো, লবণ পরিমাণমতো। সব একসঙ্গে মেখে নিতে হবে। রুটি ২ টুকরা করে
পকেট বানিয়ে প্রথমে টুনার আস্তর পরে পনির দিয়ে মাইক্রোওভেনে গলে যাওয়া পর্যন্ত
রান্না করতে হবে উচ্চ তাপে ১০-১৫ সেকেন্ড। গরম গরম পরিবেশন। পরিবেশনের সময় টমেটো,
শসা ও পেঁয়াজ রিং দিয়ে পরিবেশন।
পিটা রুচি তৈরি : ময়দা ৪ কাপ, চিনি ২ টেবিল চামচ, লবণ ১ চা চামচ, গুঁড়ো দুধ
২ টেবিল চামচ, ইস্ট ২ টেবিল চামচ, জলপাই তেল ২ টেবিল চামচ, গরম পানি ১ থেকে দেড় কাপ।
শুকনো উপকরণ একসঙ্গে মিলিয়ে অল্প অল্প পানি দিয়ে মথে নিতে হবে। খামির ফুলে দ্বিগুণ
আকার হলে (আধা ঘন্টা রেখে দিতে হবে। গরম জায়গায়) হাত দিয়ে চেপে নিতে হবে। খামির ১২
ভাগ করে রুটি বেলে সেঁকে নিতে হবে। এই রুটি দিয়েই শর্মা রোল বা পকেট শর্মা বানাতে
হবে। রোল ফয়েল পেপার দিয়ে ছড়িয়ে পরিবেশন।
|
 |
|
|