|
মাশরুম শাশলিক
|
উপকরণ : টিনের বাটন শামরুম ১০-১২ পিস, ক্যাপসিকাম কিউব পরিমাণমতো, টমেটো কিউব
পরিমাণমতো, পেঁয়াজ ভাজা খোরা পরিমাণমতো। আদা-রসুন বাটা ২ চা চামচ, সয়াসস ১ টেবিল
চামচ, স্বাদলবণ আধা চা চামচ, লবণ সিকি চা চামচ, শাশলিকের কাঠি ১০টি, তেল ৪ টেবিল
চামচ।
প্রণালী : প্রথমে টিনের মাশরুম বের করে আদা-রসুন বাটা, স্বাদ লবণ, সয়াসস ও লবণ
দিয়ে ৩০ মিনিট মাখিয়ে রেখে দিতে হবে। এবার শাসলিকের কাঠির মধ্যে প্রথমে ক্যাপসিকাম,
এরপর মাশরুম, তারপর পেঁয়াজ ও টমেটো এভাবে কাঠি পুরা করতে হবে। এবার ওভেনের ট্রেতে
তেল ব্রাশ করে শাশলিকগুলো দিয়ে ১৮০ ডিগ্রি তাপে ১০ মিনিট বেক করতে হবে অথবা তাওয়ার
অল্প তেলে ভাজা যাবে।
|
 |
|
|