|
|
|
 |
মুরগি আর পাস্তা
|
|
|
|
|
উপকরণ:
পাস্তা ১ পাউন্ড, হাড়ছাড়া মুরগির মাংস ১ কাপ, মাখন ২ টেবিল চামচ, মাশরুম টুকরো করা
আধাকাপ, কাঁচামরিচ ৪-৫টি, ক্রিম চিজ ১ কাপ, সালাদ ড্রেসিং ১ টেবিল চামচ, লবণ
স্বাদমতো।
প্রণালী:
মুরগি পাতলা করে কেটে ধুয়ে নিন। একটি সসপ্যানে পরিমাণমতো পানি দিয়ে তাতে আধা চামচ
লবণ ও মুরগির মাংস দিয়ে মাঝারি আঁচে ২০ মিনিট সেদ্ধ করুন। তারপর পাস্তা দিয়ে আরও ৫
মিনিট সেদ্ধ করুন। অন্য একটি পাত্রে মাখন গলতে দিন। তাতে মাশুরুম ও চিজ দিন।
কিছুক্ষণ পর সেদ্ধ করা পাস্তা ও মুরগির মাংস মিশিয়ে চুলায় রাখুন। সালাদ ড্রেসিং দিয়ে
গরম গরম পরিবেশন করুন।
|
|