New Page 1

    |   Make your Homepage   |

     ::  Service Info  ::  Buy & Sell  ::  E-Greetings  ::  Deshmail ::

  :. Updated: 11:30 am (BST), Mon, May 12, 2008 

Home | News | Business | Sports | Cricket | Fashion | IT | Music | Entertainment | Food  

 :. Welcome

::  Hasina calls for movement to press early election ::      ::  Writ challenging delimitation of parliamentary constituencies filed ::      ::  BB to rationalise forex rules, regulations to attract FDI: Governor ::      ::  Barge Mounted Power Plant case proceedings challenged ::      ::  Lists of polling centres of 4 city corporations, 6 municipalities published ::      ::  AL presidium urges CA to make positive response to its 5-point demand ::      ::  Sector commanders demand ban on war criminals from politics and elections ::      ::  Bangladesh says will buy record amount of rice for stocks ::      ::  CA addresses nation today to spell out emergency lifting guidelines ::      

Search www bdinfo
 

রবীন্দ্রনাথের গল্পের
নাটকে মম

লাক্সসুন্দরী মমর ব্যস্ততা দিন দিন বাড়ছে। একের পর এক বিভিন্ন নাটকে বৈচিত্র্যপূর্ণ নানা চরিত্রে অভিনয় করছেন তিনি। এরই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি অভিনয় করলেন রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত একটি নাটকে। কবিগুরুর ছোটগল্প দেনা পাওনা  অবলম্বনে নির্মিত হয়েছে নাটকটি। এটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন এজাজ মুননা। নাটকটিতে মম অভিনয় করেছেন নিরুপমা  চরিত্রে।

দেনা-পাওনা  নাটকটি পঁচিশে বৈশাখ এনটিভির বিশেষ অনুষ্ঠানমালায় প্রচার হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত এ নাটকে অভিনয় করা প্রসঙ্গে মম বলেন, আমি ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথের ভক্ত। তার অনেক লেখাই পড়ার সৌভাগ্য হয়েছে আমার। দেনা- পাওনাও পড়েছি বেশ কবার।

এর নিরুপমা  চরিত্রটি অসাধারণ। এতে অভিনয় করার অনেক সুযোগ রয়েছে। আমি চেষ্টা করেছি তা ফুটিয়ে তুলতে। নাটকের গল্প, আমার চরিত্র আর নির্মাতার কারণেই এতে অভিনয় করার ব্যাপারে আমার বেশি আগ্রহ কাজ করেছে। এছাড়া নাটকটিতে অভিনয় করতে গিয়ে আমি তিনজন শিক্ষককে সঙ্গে পেয়েছি যাদের অভিনয়ের ভক্ত আমি ছোটবেলা থেকেই।

এরা হচ্ছেন- ওয়াহিদা মল্লিক জলি, রহমত আলী এবং রশীদ হারুন। আশা করি এ নাটকে দর্শকরা নতুন এক মমকে খুঁজে পাবেন। উল্লেখ্য, নাটকটির শুটিং হয়েছে ঢাকা এবং ঘোড়াশালের আকর্ষণীয় কিছু লোকেশনে।