 |
পদ্মশ্রী
অ্যাওয়ার্ড পেলেন মাধুরী দীক্ষিত |
ভারতের সম্মানজনক
পদ্মশ্রী অ্যাওয়ার্ডে ভূষিত হলেন মাধুরী দীক্ষিত। ভারতীয় চলচ্চিত্রে
অনবদ্য অভিনয়ের জন্য তাকে এ অ্যাওয়ার্ড দেয়া হচ্ছে। মাঝে বেশ কিছু সময়
মাধুরী চলচ্চিত্র থেকে দূরে ছিলেন। কিন্তু গত বছর রিলিজ পাওয়া আজা নাচলে
ছবিটির মাধ্যমে আবার তিনি বলিউডে ফিরে আসেন। আজা নাচলে বলিউড বক্স অফিস
সেভাবে কাপাতে না পারলেও ছবিতে মাধুরীর অভিনয় বেশ প্রশংসিত হয়। মাধুরী
তাঁর স্বামীর সঙ্গে ফ্লোরিডা থেকে এসে অ্যাওয়ার্ডটি নেবেন।
|
ফিরে আসার
মহড়ায় শ্রীদেবী |
 |
বিয়ের কারণে শোবিজ
ত্যাগী বলিউড নায়িকারা বিয়ে শেষে সংসার গুছিয়ে আবারও একে একে ফিরে আসার
তালিকায় নাম লেখাচ্ছেন। ইতিমধ্যে ফিরেছেন মাধুরী দীক্ষিত। দীর্ঘ পাঁচ
বছরের বিরতি শেষে ‘আজা নাচলে’ ছবিতে সুপার-ডুপার পারফরমেন্স করে আবার
বিশ্ব মাত করেছেন তিনি।
এরপর ফিরলেন রাভিনা ট্যান্ডন একটি টিভি অনুষ্ঠানের বিচারক হয়। আর সম্প্রতি
কাজল ফিরেছেন নিজেদের প্রডাকশনে স্বামী অজয় দেবগানের পরিচালনায় ‘ইউ.মি অউর
হাম’ ছবিতে চোখধাঁধানো অভিনয় নিয়ে। ছবিটি এখন চলছে বিশ্বজুড়ে। এদের পথ ধরে
ফিরে আসার তালিকায় নাম লেখাতে যাচ্ছেন শ্রীদেবী।
আর এরই মহড়া হিসেবে সম্প্রতি তিনি পারফর্ম করলেন একটি ফ্যাশন শোতে।
মুম্বইয়ে অনুষ্ঠিত ‘ল্যাকমে ফ্যাশন উইক’ নামে এ শোতে চিন্তন ও প্রিয়া
নামের দুই ডিজাইনারের বানানো পোশাকে মঞ্চে উপস্থিত হয়েছিলেন শ্রীদেবী।
সেখানে তিনি রাম্প মডেল হিসেবে পারফর্মও করেন। জানা গেছে, চিন্তন ও
প্রিয়ার অনুরোধে কাজটি তিনি করলেও এটা হচ্ছে তার বলিউডে ফিরে আসার মহড়া।
কাছের জনদের কাছে এমনটা জানিয়েছেনও তিনি।
|