| |
|
জি সিনে
অ্যাওয়ার্ডস ২০০৭
সেরা অভিনেতা শাহরুখ খান
অভিনেত্রী কারিনা কাপুর |
 |
গত ২৬ এপ্রিল বর্ণাঢ্য আয়োজনে
প্রদান করা হয়েছে জি সিনে অ্যাওয়ার্ডস। এবারের আয়োজনে সেরা অভিনেতার পুরস্কারটি
জিতে নিয়েছেন শাহরুখ খান ‘চাক দে ইন্ডিয়া’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য। সেরা
অভিনেতার পাশাপাশি জি আইকন পুরস্কারেও ভূষিত হয়েছেন তিনি। এদিকে এবারের জি সিনে
অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ‘জাব উই মেট’ ছবিতে চমৎকার অভিনয়
সুবাদে কারিনা কাপুর।
সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘চাক দে ইন্ডিয়া’, ‘তারে জমিন পার’ ছবির জন্য
সেরা পরিচালক ও সম্ভাবনাময় নবাগত পরিচালকের পুরস্কার জিতেছেন আমির খান। একই ছবিতে
অভিনয়ের জন্য দারশীল সাফারী সম্ভাবনাময় শিশুশিল্পী ও সমালোচকদের বিচারে সেরা
অভিনেতার পুরস্কার পেয়েছেন।
এবারের জি সিনে অ্যাওয়ার্ডসে সেরার তালিকায় আরও রয়েছেন পার্শ্ব অভিনেতা গোবিন্দ
(পার্টনার), পার্শ্ব অভিনেত্রী শিল্পা শেঠি (লাইফ ইন অ্যা মেট্রো), গায়ক শান (সাওয়ারিয়া),
গায়িকা শ্রেয়া ঘোষাল (গুরু), গীতিকার প্রসূন জোশি (তারে জমিন পার), সংগীত
পরিচালক এআর রহমান (গুরু), নবাগত অভিনেতা রনবীর কাপুর (সাওয়ারিয়া), অভিনেত্রী
দীপিকা পাড়–কোন (ওম শান্তি ওম) এবং আজীবন সম্মাননা পেয়েছেন জিনাত আমান ও ফিরোজ
খান।
 |
হয়ে গেল ‘ফেমিনা
মিস ইন্ডিয়া-২০০৮’ |
|
জাঁকজমকপূর্ণ আয়োজনের
মধ্য দিয়ে সম্প্রতি মুম্বইয়ে হয়ে গেল ভারতের অন্যতম সুন্দরী প্রতিযোগিতা
‘ফেমিনা মিস ইন্ডিয়া’র এ বছরের প্রতিযোগিতা। এতে ফেমিনা মিস ইন্ডিয়া
ইউনিভার্স-২০০৮ নির্বাচিত হয়েছেন সিমরান কাউর মান্দি।
পার্বতী ওমানকাত্তান মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড এবং হার্শিতা সাক্সেনা মিস
ইন্ডিয়া আর্থ নির্বাচিত হয়েছেন। বছরের আকর্ষণীয় প্রতিযোগিতা ফেমিনা মিস
ইন্ডিয়ায় এবার ৩০ জন সুন্দরী অংশ নেন। তাদের মধ্য থেকে বিভিন্ন যোগ্যতার
ভিত্তিতে তিনজনকে মিস ইন্ডিয়া ইউনিভার্স, মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ও মিস
ইন্ডিয়া আর্থ নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে দক্ষিণ ভারতের সুপারস্টার আর মাধবন উপস্থিত ছিলেন। এছাড়া
অনুষ্ঠানে মনোমুগ্ধকর বিভিন্ন পারফরমেন্সের মাধ্যমে দর্শকদের মাতিয়ে তোলেন
কারিনা কাপুর, বিপাশা বসু, সামিরা রেড্ডি প্রমুখ। হেমন্ত ত্রিবেদীর
কোরিওগ্রাফিতে অনুষ্ঠানে রাম্পে অংশ নেন প্রতিযোগিতার ৩০ সুন্দরী।
|
|
 |
 |