:: Service Info :: E-Jooti :: Buy & Sell :: E-Greetings :: Deshmail 

 

 

 
 > Home > Blood Bank

 

ব্লাড ব্যাংক

 

সন্ধানী

সন্ধানী থেকে রক্ত গ্রহণের জন্য মূলত সন্ধানীর সদস্য হতে হয়। এক ব্যাগ রক্তদানের মাধ্যমে সন্ধানীর সদস্য কার্ড সংগ্রহ করা যায়। সন্ধানী থেকে তাদের সদস্যদের প্রয়োজনে বিনামূল্যে রক্ত প্রদান করা হয়। তবে তার সাথে আরও দিতে হয়

১. ৫টি স্ক্রিনিং টেস্টের জন্য ১০০ টাকা
২. একটি ব্লাড ব্যাগ।

তবে বিশেষ প্রয়োজনে বিনামূল্যেও সেবা দিয়ে থাকে সন্ধানী।

রক্ত গ্রহণের জন্য যোগাযোগ
ঢাকা মেডিকেল কলেজ সন্ধানী- ফোন : ঌ৬৬৮৬ঌ০
ঢাকা ডেন্টাল কলেজ সন্ধানী- ফোন : ঌ০১১৮৮৭
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ সন্ধানী- ফোন : ৭৩১ঌ১২৩
 

 

রেড ক্রিসেন্ট ব্লাড সেন্টার

রেড ক্রিসেন্ট তাদের সদস্য এবং যারা সদস্য নন সবাইকেই রক্তদান করে থাকে। যারা রেড ক্রিসেন্টের সদস্য অর্থাৎ যাদের রেড ক্রিসেন্টের ডোনার কার্ড আছে তাদের রক্তের প্রয়োজন হলে রেড ক্রিসেন্ট বিনামূল্যে প্রদান করে থাকে। শুধু ক্রস ম্যাচিংয়ের জন্য ১০০ টাকা চার্জ করা হয়।

যারা রেড ক্রিসেন্ট ব্লাড ব্যাংকের সদস্য নন তারাও রক্ত পাবেন রেড ক্রিসেন্ট থেকে। সেক্ষেত্রে রোগীর আর্থিক সামর্থ্য অনুযায়ী রেড ক্রিসেন্ট রক্তের জন্য চার্জ করে থাকে। রক্ত নিতে চাইলে তাকে অবশ্যই ডাক্তার বা সংশ্লিষ্ট হাসপাতাল থেকে প্রয়োজনীয় কাগজ-পত্র দেখাতে হবে।

রেড ক্রিসেন্ট ব্লাড ব্যাংকের ঠিকানা
৭৫, আওরঙ্গজেব রোড
মোহাম্মদপুর, ঢাকা।
ফোন : ঌ১১৬৫৬৩, ৮১২১৪ঌ৭
 

 

কোয়ান্টাম ফাউন্ডেশন

০ কোয়ান্টাম ফাউন্ডেশন রক্তদান কার্যক্রমের রক্ত শতকরা একশত ভাগ সেচ্ছা রক্ত। তাই এখানকার রক্ত সব সময় সবার জন্যই ফ্রি।

০ রক্তগ্রহীতার কাছ থেকে শুধু রক্তের ব্যাগ ও রক্ত পরিসঞ্চলন কিটস-এর দাম, রক্তের ক্রস ম্যাচিং ও স্ত্রিনিং চার্জ নেওয়া হয়।

০ সংশ্লিষ্ট হাসাপাতাল বা ক্লিনিকের প্যাডে অথবা নির্ধারিত ফর্মে মেডিকেল অফিসারের সিল ও স্বাক্ষরযুক্ত লিখিত ব্লাড রিকুইজিশন দেখাতে হবে। রিকুইজিশন ফর্মে রোগীর অবস্থানসহ তার রক্তের গ্রুপ ও অন্যান্য প্রয়োজনীয় বিষয় স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে।

০ ক্রস ম্যাচিংয়ের জন্য সংশ্লিষ্ট রোগীর ৫ মিলি লিটার পরিমাণ রক্ত সঙ্গে আনতে হবে।

০ ক্রস ম্যাচিং ছাড়া সরবরাহকৃত রক্ত আর ফেরত নেওয়া হয় না।


কোয়ান্টাম ফাউন্ডেশন
কেন্দ্রীয় অফিস
১১ঌ/পি শান্তিনগর (দোতলা), ঢাকা-১২১৭।
(সেগুনবাগিচা সরকারি ১২ তলা ভবনের পশ্চিম কোণে)
ফোন : ৮৩২২ঌ৮৭, ঌ৩৫১ঌ৬ঌ, ০১৭-১১৩২ঌ৭০৪
 

 

রক্তদান

রক্তের খোঁজ

রক্তদান কর্মসূচি